ILO (ISEC) প্রকল্পের আওতায় সম্পূর্ণ ফ্রি লাইফগার্ড প্রশিক্ষণ কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি

ILO (ISEC) প্রকল্পের আওতায় সম্পূর্ণ ফ্রি লাইফগার্ড প্রশিক্ষণ কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি
কক্সবাজারের তরুণ-তরুণীদের দক্ষ ও স্বাবলম্বী করে তুলতে আন্তর্জাতিক সংস্থা ILO-ISEC-এর প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন পার্টনার হিসেবে *Bangladesh Institute of Tourism Training and Research (BITT)* নিয়ে এলো বিশেষ লাইফগার্ড (Lifeguard) দক্ষতা উন্নয়ন কোর্স। কোনো প্রকার কোর্স ফি ছাড়াই সম্পূর্ণ বিনামূল্যে এই প্রশিক্ষণ গ্রহণ করতে পারবেন।
আবেদনের যোগ্যতা
নিচের যোগ্যতাগুলো থাকলে আপনিও অংশ নিতে পারেন এই সুবর্ণ সুযোগে:
  • বয়স:১৮ থেকে ৩৫ বছর (বেকার যুবক ও যুবতী)।
  • শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এসএসসি (SSC) পাস।
  • স্থায়ী বাসিন্দা: অবশ্যই কক্সবাজার জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।
  • গ্রাধিকার:নারী ও প্রতিবন্ধী প্রার্থীদের জন্য বিশেষ অগ্রাধিকার রয়েছে।
  • শর্ত: যারা ইতিমধ্যে NSDA লেভেল সার্টিফিকেট পেয়েছেন, তারা আবেদন করতে পারবেন না।
কোর্স শেষে আকর্ষণীয় সুযোগ-সুবিধা
  • সরকারি সার্টিফিকেট: সফলভাবে কোর্স সম্পন্নকারীদের NSDA কর্তৃক সরকারি সার্টিফিকেট প্রদান করা হবে।
  • ভাতা প্রদান: প্রশিক্ষণ চলাকালীন উপস্থিতির ওপর ভিত্তি করে দৈনিক/মাসিক ভাতা দেওয়া হবে।
  • কর্মসংস্থানের সুযোগ: বাস্তবমুখী ও প্র্যাক্টিক্যাল শিক্ষা, যা সরাসরি আপনাকে চাকরির বাজারে এগিয়ে রাখবে।
 কেন এই কোর্সে যোগ দেবেন?
বর্তমান যুগে শুধু একাডেমিক সার্টিফিকেট দিয়ে ক্যারিয়ার গড়া কঠিন। নিজেকে স্বাবলম্বী করতে এবং সময়ের সাথে এগিয়ে যেতে বাস্তবমুখী দক্ষতার কোনো বিকল্প নেই। লাইফগার্ড পেশায় ক্যারিয়ার গড়তে এই ফ্রি ট্রেনিং প্রোগ্রামটি হতে পারে আপনার টার্নিং পয়েন্ট!
 আসন সংখ্যা সীমিত! তাই দেরি না করে আজই আপনার আবেদনটি নিশ্চিত করুন।
আবেদনের লিংক: https://forms.gle/4psnn4iSG5mSv7YaA

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *